উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 'মুক্ত পাঠাগার'-এর উদ্যোগে চিঠি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ই অক্টোবর, ২০২৬) দুপুর ২টায় আয়োজিত এ অনুষ্ঠানে মুক্ত পাঠাগারের উপদেষ্টা, কবি, লেখক ও সাংবাদিক ফারুক আল ফায়সাল-এর সভাপতিত্বে এবং মুক্ত পাঠাগারের সাহিত্য সম্পাদক তাহমিনা বিনতে আনোয়ার-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ আবদুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক সোহেল এবং মেটলাইফ আবুল হোসেন এজেন্সির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাইয়ারপুর ফাজিল ইসলামী মাদ্রাসার সুপরিনটেনডেন্ট মাওলানা নুরুল আলম, এম এ হাসেম কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মোঃ আবদুল মালেক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিন এবং শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক লাল ভৌমিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্ত পাঠাগারের আজীবন সদস্য মোঃ শাহ আলম, এজিএস মোঃ হানিফ, এ এস এম রিজোয়ান, মোজাম্মেল হোসেন কামাল, এম শরীফ ভূঁঞা এবং ফেনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলাউদ্দিন লিংকন। অনুষ্ঠানটিতে পৃষ্ঠপোষক হিসেবে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন হিপু। বক্তারা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে 'মুক্ত পাঠাগার'-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।