উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই মিয়াজী। বৃহস্পতিবার বিকেলে কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইউনিয়নের দত্তবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় মানুষের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মতবিনিময় সভায় আব্দুল হাই মিয়াজী এলাকার বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রত্যাশা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কাচিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি। এ জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।