উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সার্বজনীন শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিরন মিয়া। শুভেচ্ছা বার্তায় মরহুম খলিলুর রহমান চেয়ারম্যানের নাতি মিরন মিয়া জানান, শারদীয় দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সর্বজনীন এক প্রীতি ও মিলনমেলা।
ভবিষ্যৎ ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন, স্বচ্ছতা, ন্যায়বিচার ও জনসেবায় বানিয়াজুরী ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। অবহেলিত এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় আমি বদ্ধপরিকর।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াজুরী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করেছেন।
এদিকে, বানিয়াজুরী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক সফল চেয়ারম্যান মরহুম খলিলুর রহমানের নাতি হিসেবে এলাকায় মো. মিরন মিয়ার সুপরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এই শুভেচ্ছা বার্তায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ পুরো ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।