উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার ছোট বারাহির চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর টের পেয়ে আসামি আহসান হাবিব হৃদয় (২৪) ঘটনাস্থل থেকে পালিয়ে যান।
জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছোট বারাহির চর গ্রামের আসামির নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় আসামির ঘর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত আহসান হাবিব হৃদয় দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা জব্দ করে পলাতক আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।