উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, শুক্রবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা। এদিন সকাল পৌনে ৮টার দিকে মেগাসিটি ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৮১।
একই সময়ে ২৩৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৮৯) এবং পাকিস্তানের লাহোর (১৮৪)। এছাড়া ১৭৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ ধরা হলেও ৩০১ এর উপরে স্কোর পৌঁছালে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া দূষণ থেকে বাঁচতে অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।