উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল আলিম খান (মনোয়ার)। তিনি এক শুভেচ্ছা বার্তায় উপজেলার সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
অ্যাডভোকেট আলিম খান বলেন, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো ধরনের ধর্মীয় বিভেদ যেন মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে বাধা হতে না পারে। ঘিওর উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে সকলের সহযোগিতা চেয়ে তিনি পূজা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল আলিম খান (মনোয়ার) মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।