উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় সার পাচারের সময় ১১ বস্তা সারসহ একটি চালান আটক করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) এ ঘটনায় সার বিক্রির সঙ্গে জড়িত থাকায় সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অনিয়মের সাথে জড়িত সাব-ডিলারকে শাস্তির আওতায় আনে।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নির্ধারিত এলাকার বাইরে বিক্রির ফলে স্থানীয় কৃষকদের সার প্রাপ্তিতে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কৃষি উপকরণের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।