উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ৭ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. হারুন রশীদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা-বরিশাল কাউন্টারের পশ্চিম পাশে পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এসময় টেকনাফ-কক্সবাজার রুট থেকে আসা সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে ইয়াবাসহ হারুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হারুন রশীদ কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত সিদ্দিক মিয়া ও মৃত রেনুয়ারা বেগমের ছেলে এবং ইউনুছের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হারুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।