উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের এই বাংলাদেশ। এখানে দীর্ঘকাল ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতি অনুযায়ী নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবেন বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির জানান, সচেতন নাগরিক হিসেবে দলের নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।