উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভকে ভোলার মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়বাসী ও শুভাকাঙ্ক্ষীরা।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা এই নেতার সাফল্যে আনন্দ প্রকাশ করে শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন যে, তিনি জাতীয় পর্যায়েও তার দক্ষ নেতৃত্বের পরিচয় দেবেন। ভোলার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি তিনি দেশের সড়ক পরিবহন খাতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তার দূরদর্শী নেতৃত্বে পরিবহন খাতের শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে তারা মনে করেন।
এদিকে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব নাজিম উদ্দিন আলমকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার নতুন এই দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন ভোলার শুভাকাঙ্ক্ষীরা।