উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৬ অক্টোবর) সকালে পৌর সদরের জিরো পয়েন্টে সাবেক সংসদ সদস্যের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফির আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে মোট ৫০০ জন অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়।
উপহার বিতরণের পূর্বে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।