উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন পারভেছ মিয়া (৩৮) এবং মো. জলিল (৪৪)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকাল আনুমানিক ৪:৪০ ঘটিকায় ধোলাইপাড় গোলচত্বরের এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।