উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার ১১৯টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেকগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রেন্টের গাইবান্ধা শাখার সভাপতি বিপুল কুমার দাস এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।