উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের ২০২৬-২০২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার বাদ মাগরিব আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম মাহবুব হাসান (কচি) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান সিমন।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মোক্তার হোসেন হালদার ও মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মঈন হালদার ও হৃদয় আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জুয়েল রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অর্থবিষয়ক সম্পাদক রফিকুল হৃদয়, উপ-অর্থবিষয়ক সম্পাদক সামির খান, প্রচার সম্পাদক বাবু খন্দকার এবং উপ-প্রচার সম্পাদক নাদিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।
কমিটির বাকি দায়িত্বপ্রাপ্তদের মধ্যে দপ্তরবিষয়ক সম্পাদক মৃদুল, উপ-দপ্তরবিষয়ক সম্পাদক রাসেল, পরিবেশবিষয়ক সম্পাদক সজিব আহমেদ এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিথিলা রয়েছেন। পাশাপাশি শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে ফাহিম এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে শুভ ঘোষ দায়িত্ব পেয়েছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে দিঘীরপাড় অভয় চরণ বিদ্যা নিকেতনের সম্মানিত প্রধান শিক্ষক কে এম মোশাররফ হোসেন খান উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরাও সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন দীর্ঘমেয়াদে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে। নতুন এই কমিটির নেতৃত্বে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।