বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অনলাইন ও টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, টার্গেট দুই বিশ্ববিদ্যালয়

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

অনলাইন ও টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, টার্গেট দুই বিশ্ববিদ্যালয়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জব্দ সিনথেটিক গাঁজা, কুশের বীজ ও মাদক প্রক্রিয়াজাতকরণের সরঞ্জাম। পাশে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার কিউআর কোডসংবলিত কার্ড। ঢাকা, ১৬ অক্টোবরছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অনলাইনে মাদক বিক্রির একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই চক্রের রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও গোপন টেলিগ্রাম গ্রুপ, যেখান থেকে সহজেই কুশ ও সিনথেটিক গাঁজা সরবরাহ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে মাদকসেবী শিক্ষার্থীদের মধ্যে কিউআর কোড সংবলিত ভিজিটিং কার্ড বিতরণ করেন। কোড স্ক্যান করে ওয়েবসাইটে প্রবেশের পর আগ্রহী ক্রেতারা একটি গোপন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

গত শুক্রবার রাজধানীর ভাটারার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ সাইম ইসলাম নামের ১৯ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে অধিদপ্তর। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দুই মাস আগে নিজে ওয়েবসাইট তৈরি করে এই ব্যবসা শুরু করেন বলে জানান।

গ্রেপ্তার সাইমের তৈরি করা গোপন টেলিগ্রাম গ্রুপে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন মাদকসেবী শিক্ষার্থী যুক্ত রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, প্রযুক্তির আড়ালে মাদক ব্যবসা পরিচালনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন। সাইমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে এবং তিনি ভাটারার জোয়ার সাহারা লিচুবাগান এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অনলাইন ও টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, টার্গেট দুই বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অনলাইনে মাদক বিক্রির একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই চক্রের রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও গোপন টেলিগ্রাম গ্রুপ, যেখান থেকে সহজেই কুশ ও সিনথেটিক গাঁজা সরবরাহ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে মাদকসেবী শিক্ষার্থীদের মধ্যে কিউআর কোড সংবলিত ভিজিটিং কার্ড বিতরণ করেন। কোড স্ক্যান করে ওয়েবসাইটে প্রবেশের পর আগ্রহী ক্রেতারা একটি গোপন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

গত শুক্রবার রাজধানীর ভাটারার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ সাইম ইসলাম নামের ১৯ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে অধিদপ্তর। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দুই মাস আগে নিজে ওয়েবসাইট তৈরি করে এই ব্যবসা শুরু করেন বলে জানান।

গ্রেপ্তার সাইমের তৈরি করা গোপন টেলিগ্রাম গ্রুপে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন মাদকসেবী শিক্ষার্থী যুক্ত রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, প্রযুক্তির আড়ালে মাদক ব্যবসা পরিচালনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন। সাইমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে এবং তিনি ভাটারার জোয়ার সাহারা লিচুবাগান এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x