বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম
পাঠক: ২১২ জন
প্রিন্ট ফটোকার্ড

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে একটি অটোরিকশার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজ ও মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা ৩০ পর্যন্ত জেলার সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গ্যারেজের মালিক মামুন উর রশিদ, আব্দুল মন্নান ও মানজুর রহমান সাকিল।

গ্যারেজের ভেতরে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে তৈরি একটি বিশ্রামকক্ষের খাটের ওপর থেকে ৪৪ পিস ইয়াবা, ১টি দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, ১টি সীসার কার্তুজ, ৩টি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিএনসির প্রাথমিক তথ্যমতে, গ্যারেজের ভেতরের বিশ্রাম কক্ষটি ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সেখানে আইপি ক্যামেরাও স্থাপন করা হয়েছিল। এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও কার্তুজ সংগ্রহ করে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং অস্ত্র আইন, ১৮৭৮-এর আওতায় সুধারাম মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএনসির উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানিয়েছেন যে এ ধরনের অভিযান তাদের চলমান রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে একটি অটোরিকশার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজ ও মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা ৩০ পর্যন্ত জেলার সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গ্যারেজের মালিক মামুন উর রশিদ, আব্দুল মন্নান ও মানজুর রহমান সাকিল।

গ্যারেজের ভেতরে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে তৈরি একটি বিশ্রামকক্ষের খাটের ওপর থেকে ৪৪ পিস ইয়াবা, ১টি দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, ১টি সীসার কার্তুজ, ৩টি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিএনসির প্রাথমিক তথ্যমতে, গ্যারেজের ভেতরের বিশ্রাম কক্ষটি ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সেখানে আইপি ক্যামেরাও স্থাপন করা হয়েছিল। এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও কার্তুজ সংগ্রহ করে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং অস্ত্র আইন, ১৮৭৮-এর আওতায় সুধারাম মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএনসির উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানিয়েছেন যে এ ধরনের অভিযান তাদের চলমান রয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x