বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড নিলেন মেসি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড নিলেন মেসি

ফুটবলে অসামান্য সাফল্য ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬ গ্রহণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামারে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ এই সম্মাননা।

প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস ফাউন্ডেশন জানিয়েছে, ফুটবল মাঠে মেসির অসাধারণ অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তাঁর ধারাবাহিক দাতব্য কর্মকাণ্ড পুরস্কারের জন্য তাঁকে নির্বাচিত করার অন্যতম কারণ। এই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন মেসি। প্রথম স্বতন্ত্র ফুটবলার হিসেবে প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস পেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এর আগে পুরস্কারটির এই বিভাগে সম্মানিত হয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস, ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখার এবং অ্যাথলেট এলিউড কিপচোগের মতো ক্রীড়াবিদেরা। আর্জেন্টিনার হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও অসংখ্য শিরোপা জিতেছেন মেসি।

বার্সেলোনায় দীর্ঘ সফল অধ্যায় কাটানোর পর প্যারিস সেন্ট জার্মেই পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। মাঠের পারফরম্যান্সে দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে আসা মেসির মানবিক কর্মকাণ্ডও এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড নিলেন মেসি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

ফুটবলে অসামান্য সাফল্য ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬ গ্রহণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামারে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ এই সম্মাননা।

প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস ফাউন্ডেশন জানিয়েছে, ফুটবল মাঠে মেসির অসাধারণ অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তাঁর ধারাবাহিক দাতব্য কর্মকাণ্ড পুরস্কারের জন্য তাঁকে নির্বাচিত করার অন্যতম কারণ। এই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন মেসি। প্রথম স্বতন্ত্র ফুটবলার হিসেবে প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস পেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এর আগে পুরস্কারটির এই বিভাগে সম্মানিত হয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস, ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখার এবং অ্যাথলেট এলিউড কিপচোগের মতো ক্রীড়াবিদেরা। আর্জেন্টিনার হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও অসংখ্য শিরোপা জিতেছেন মেসি।

বার্সেলোনায় দীর্ঘ সফল অধ্যায় কাটানোর পর প্যারিস সেন্ট জার্মেই পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। মাঠের পারফরম্যান্সে দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে আসা মেসির মানবিক কর্মকাণ্ডও এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x