বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা। বুধবার বিকেল ৪টায় দুর্গাপুরের ধানহাটা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. নূরুজ্জামান লিটন। বক্তব্যে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনার নৃশংস চিত্র তুলে ধরে জড়িতদের বিচার দাবি করেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।

দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম উদ্দিন, দুর্গাপুর পৌরসভা জামায়াতের আমির মো. নূর আলম এবং উপজেলা নায়েবে আমির অধ্যাপক মো. ফজলুল বারী সোহরাব। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মো. মুক্তাদির মাহমুদসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা। বুধবার বিকেল ৪টায় দুর্গাপুরের ধানহাটা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. নূরুজ্জামান লিটন। বক্তব্যে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনার নৃশংস চিত্র তুলে ধরে জড়িতদের বিচার দাবি করেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।

দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম উদ্দিন, দুর্গাপুর পৌরসভা জামায়াতের আমির মো. নূর আলম এবং উপজেলা নায়েবে আমির অধ্যাপক মো. ফজলুল বারী সোহরাব। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মো. মুক্তাদির মাহমুদসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x