বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিশ্বকাপ হাইলাইটস
টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার আসামি ১২ ঘণ্টায় গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার আসামি ১২ ঘণ্টায় গ্রেপ্তার

টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে গত শুক্রবার বিকেলে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, শিশুটি বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে তাকে গুরুতর আহত করেন। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৬৬ নম্বর এই মামলাটি দায়ের করা হয়। মামলার পর পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া চৌধুরীবাজার এলাকার আব্দুল করিমের ছেলে। রোববার বেলা ১২টার দিকে পুলিশের সোর্স আসামিকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের সহায়তায় তাকে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার রাত ১২টার দিকে তিনি ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার শিশুটিকে দেখেন। প্রতিমন্ত্রী শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দেন।
০১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

কোন ভিডিও নেই !

জনপ্রিয় মতামত

সব মতামত
“
০১ জুলাই ২০২৬
শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
“
০১ জুলাই ২০২৬
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে।
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব
“
২৪ জুন ২০২৬
আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢুকার সাহস পায় নাই। আমরা দেখেছি, আনভির দেশে ঢুকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি, সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক, দেশে ঢুকেছে।
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ
সংসদ সদস্য, এনসিপি
“
২৪ জুন ২০২৬
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো (অবৈধ) মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
সালাউদ্দিন আহমেদ
সালাউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী
মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট টেস্টের দলে এক পরিবর্তন, সুযোগ পেলেন অমিত হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনে নির্বাচকেরা এই স্কোয়াড ঘোষণা করেছেন। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। সিলেটে অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্বে বহাল থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। উল্লেখ্য, প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। সিলি পয়েন্টে ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় তার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন জাকের আলী অনিক। আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পাওয়ার পর ন্যূনতম সাত দিন মাঠের বাইরে থাকতে হয়। ফলে দ্বিতীয় টেস্টে মুমিনুলের খেলা হচ্ছে না এবং তার স্থলাভিষিক্ত হলেন অমিত হাসান। দ্বিতীয় টেস্টের ১৫ সদস্যের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

সিলেট টেস্টের দলে এক পরিবর্তন, সুযোগ পেলেন অমিত হাসান
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ফ্রান্স
মোট ভোটদাতাঃ ১০ জন
কোন ছবি নেই !
কোন ছবি নেই !