বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ই-রিকশার নতুন বিধিমালা, সর্বোচ্চ ৫ লাইসেন্স

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

ই-রিকশার নতুন বিধিমালা, সর্বোচ্চ ৫ লাইসেন্স

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রণয়ন করা হয়েছে ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬। রোববার ১ নভেম্বর সকালে সচিবালয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বর্তমানে রাস্তায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড এবং নিরাপত্তা সংক্রান্ত ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী কাঠামো সংশোধন করে অনুমোদন নিতে হবে। তবে এর জন্য সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ কর্তৃক প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সার্টিফিকেট গ্রহণ করতে হবে। নিবন্ধন বা নবায়ন ব্যতিরেকে রাস্তায় কোনো ই-রিকশা চলতে পারবে না।

মীর শাহে আলম জানান, একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার মালিক হতে পারবেন। ই-রিকশা চলাচলের শৃঙ্খলা আনতে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ জোনভিত্তিক বিভাজন, রুট এবং ই-রিকশার নির্দিষ্ট রঙ চূড়ান্ত করবে। এক সিটি করপোরেশনের নিবন্ধিত রিকশা অন্য সিটি করপোরেশনে বাণিজ্যের উদ্দেশ্যে চালানো যাবে না। এছাড়া প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত ইউনিক নম্বর প্লেট প্রদর্শন করতে হবে।

যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে ই-রিকশার অনুমোদিত গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় বা জনবহুল এলাকায় গতিসীমা হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। চালক ব্যতীত আকারভেদে সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী পরিবহন করা যাবে। দুই যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ৮,০০০ টাকা এবং এক বছর পর ফিটনেস নিয়ে ৪,০০০ টাকা দিয়ে নবায়ন করতে হবে। চার যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ১০,০০০ টাকা এবং এক বছর পর ফিটনেস নিয়ে ৫,০০০ টাকা দিয়ে নবায়ন করতে হবে।

চার্জিং স্টেশন ও পরিবেশ সুরক্ষার বিষয়ে মীর শাহে আলম বলেন, পর্যাপ্ত চার্জিং স্টেশনে নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুৎ ও নেট মিটারের ব্যবস্থা ব্যবহার নিশ্চিত করতে হবে। অবৈধ উপায়ে বা গ্রিডের বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ করলে প্রচলিত আইনে কঠোর দণ্ড দেওয়া হবে। এছাড়া পুরনো বা অকার্যকর ব্যাটারি যত্রতত্র না ফেলে পুনরায় প্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। পর্যায়ক্রমে অনিবন্ধিত ই-রিকশা বন্ধ করে দেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ই-রিকশার নতুন বিধিমালা, সর্বোচ্চ ৫ লাইসেন্স

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রণয়ন করা হয়েছে ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬। রোববার ১ নভেম্বর সকালে সচিবালয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বর্তমানে রাস্তায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড এবং নিরাপত্তা সংক্রান্ত ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী কাঠামো সংশোধন করে অনুমোদন নিতে হবে। তবে এর জন্য সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ কর্তৃক প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সার্টিফিকেট গ্রহণ করতে হবে। নিবন্ধন বা নবায়ন ব্যতিরেকে রাস্তায় কোনো ই-রিকশা চলতে পারবে না।

মীর শাহে আলম জানান, একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার মালিক হতে পারবেন। ই-রিকশা চলাচলের শৃঙ্খলা আনতে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ জোনভিত্তিক বিভাজন, রুট এবং ই-রিকশার নির্দিষ্ট রঙ চূড়ান্ত করবে। এক সিটি করপোরেশনের নিবন্ধিত রিকশা অন্য সিটি করপোরেশনে বাণিজ্যের উদ্দেশ্যে চালানো যাবে না। এছাড়া প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত ইউনিক নম্বর প্লেট প্রদর্শন করতে হবে।

যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে ই-রিকশার অনুমোদিত গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় বা জনবহুল এলাকায় গতিসীমা হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। চালক ব্যতীত আকারভেদে সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী পরিবহন করা যাবে। দুই যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ৮,০০০ টাকা এবং এক বছর পর ফিটনেস নিয়ে ৪,০০০ টাকা দিয়ে নবায়ন করতে হবে। চার যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ১০,০০০ টাকা এবং এক বছর পর ফিটনেস নিয়ে ৫,০০০ টাকা দিয়ে নবায়ন করতে হবে।

চার্জিং স্টেশন ও পরিবেশ সুরক্ষার বিষয়ে মীর শাহে আলম বলেন, পর্যাপ্ত চার্জিং স্টেশনে নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুৎ ও নেট মিটারের ব্যবস্থা ব্যবহার নিশ্চিত করতে হবে। অবৈধ উপায়ে বা গ্রিডের বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ করলে প্রচলিত আইনে কঠোর দণ্ড দেওয়া হবে। এছাড়া পুরনো বা অকার্যকর ব্যাটারি যত্রতত্র না ফেলে পুনরায় প্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। পর্যায়ক্রমে অনিবন্ধিত ই-রিকশা বন্ধ করে দেওয়া হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x