বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম
পাঠক: ২৫১ জন
প্রিন্ট ফটোকার্ড

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ
ছবিঃ সংগ্রহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর এবং অসহায়দের মাঝে যাকাতের অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে বরাদ্দকৃত ২৫ কার্টুন (প্রায় ২০০ কেজি) খেজুর সম্প্রতি উপজেলা প্রশাসন হাতে পায়। এই স্বল্প পরিমাণ খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সুষমভাবে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। খেজুর বিতরণের পাশাপাশি এদিন বিশেষ তালিকায় থাকা ২১ জন ব্যক্তিকে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং ইসলামিক ফাউন্ডেশনের মধুপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল আলিম।

এছাড়াও অনুষ্ঠানে মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সভাপতি মো. আ. হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি সরকারের এই উপহার পেয়ে এতিমখানা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

মধুপুর উপজেলায় সরকারি খেজুর বিতরণের তালিকা (২০২৫-২৬)

ক্রমিকপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানাবরাদ্দকৃত পরিমাণ
১জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া এতিমখানা ও মাদ্রাসা, জলছত্র১০ কেজি
২জামিয়া নিজামিয়া দারুসসুন্নাহ বানুরগাছী মাদ্রাসা, গোলাবাড়ী১০ কেজি
৩গোপদ কালামাঝি এতিমখানা, মধুপুর১০ কেজি
৪কুড়ালিয়া গোরস্থান এতিমখানা, কুড়ালিয়া১০ কেজি
৫জামিয়া কাশফুল উলুম (হাটখোলা মাদ্রাসা), মধুপুর পৌরসভা১০ কেজি
৬লাউফুলা গোরস্থান নূরানী হাফিজিয়া ও দিয়া মাদ্রাসা১০ কেজি
৭জামিয়া ছুফফাহ টেংরী গোরস্থান মাদ্রাসা, টেংরী১০ কেজি
৮দারুল উলুম মহিউসসুন্নাহ কাইতকাই মাদ্রাসা, মধুপুর পৌরসভা১০ কেজি
৯সৈয়দা জাহানারা বায়তুস সালাম মাদানীনেছাব মাদ্রাসা, মালাউড়ী১০ কেজি
১০দারুল হানিফ এতিমখানা, হলদিয়া, মহিষমারা০৫ কেজি
১১টুনকিআটা আলহাজ হাসান আলী এতিমখানা ও মাদ্রাসা, কুড়ালিয়া০৫ কেজি
১২কাকরাইদ দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, অরণখোলা০৫ কেজি
১৩মাদ্রাসা নূর এ মদিনা, কুড়াগাছা০৫ কেজি
১৪বেঙ্গাইকুড়ী গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা, মধুপুর পৌরসভা০৫ কেজি
১৫হলদিয়া বাহজিয়া এতিমখানা, মহিষমারা০৫ কেজি
১৬জামিয়া কাশেমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা, মির্জাবাড়ী০৫ কেজি
১৭শোলাকুড়ী মধ্যপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা০৫ কেজি
১৮দারুলহুদা হামিউসসুন্নাহ মাদ্রাসা, আউশনারা০৫ কেজি
১৯মারকাজুল তাকওয়া আল ইসলামী মটের বাজার মাদ্রাসা, আউশনারা০৫ কেজি
২০শেরপুরবাড়ী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, গোলাবাড়ী০৫ কেজি
২১উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ০৫ কেজি
২২কুড়ালিয়া বড়বাড়ী মাদ্রাসা, কুড়ালিয়া০৫ কেজি
২৩জাবেলে নূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা, আউশনারা০৫ কেজি
২৪ধামালিয়া মাদ্রাসা, বেরীবাইদ০৫ কেজি
২৫মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া নূরানিয়া মাদ্রাসা, সুনামগঞ্জ০৫ কেজি
২৬মধুপুর সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মালাউড়ী০৫ কেজি
২৭আউশনারা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, বোকারবাইদ০৫ কেজি
২৮ইকুড়িয়া পাড়া মোখছেদ আলী মাস্টার এতিমখানা০৫ কেজি
২৯শালিঞ্জা উত্তর পাড়া এবতেদায়ী মাদ্রাসা০৫ কেজি
৩০শেওড়াতলা উলুমে দ্বীনিয়া মাদ্রাসা০৫ কেজি
৩১দুর্গাপুর মাদ্রাসা দারুল উলুম মহিউসসুন্নাহ০৫ কেজি

বিষয় : নির্বাচন যুদ্ধ আমেরিকা ইরান বাজেট গণভোট বিএনপি এনসিপি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর এবং অসহায়দের মাঝে যাকাতের অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে বরাদ্দকৃত ২৫ কার্টুন (প্রায় ২০০ কেজি) খেজুর সম্প্রতি উপজেলা প্রশাসন হাতে পায়। এই স্বল্প পরিমাণ খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সুষমভাবে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। খেজুর বিতরণের পাশাপাশি এদিন বিশেষ তালিকায় থাকা ২১ জন ব্যক্তিকে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং ইসলামিক ফাউন্ডেশনের মধুপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল আলিম।

এছাড়াও অনুষ্ঠানে মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সভাপতি মো. আ. হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি সরকারের এই উপহার পেয়ে এতিমখানা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

মধুপুর উপজেলায় সরকারি খেজুর বিতরণের তালিকা (২০২৫-২৬)

ক্রমিকপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানাবরাদ্দকৃত পরিমাণ
১জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া এতিমখানা ও মাদ্রাসা, জলছত্র১০ কেজি
২জামিয়া নিজামিয়া দারুসসুন্নাহ বানুরগাছী মাদ্রাসা, গোলাবাড়ী১০ কেজি
৩গোপদ কালামাঝি এতিমখানা, মধুপুর১০ কেজি
৪কুড়ালিয়া গোরস্থান এতিমখানা, কুড়ালিয়া১০ কেজি
৫জামিয়া কাশফুল উলুম (হাটখোলা মাদ্রাসা), মধুপুর পৌরসভা১০ কেজি
৬লাউফুলা গোরস্থান নূরানী হাফিজিয়া ও দিয়া মাদ্রাসা১০ কেজি
৭জামিয়া ছুফফাহ টেংরী গোরস্থান মাদ্রাসা, টেংরী১০ কেজি
৮দারুল উলুম মহিউসসুন্নাহ কাইতকাই মাদ্রাসা, মধুপুর পৌরসভা১০ কেজি
৯সৈয়দা জাহানারা বায়তুস সালাম মাদানীনেছাব মাদ্রাসা, মালাউড়ী১০ কেজি
১০দারুল হানিফ এতিমখানা, হলদিয়া, মহিষমারা০৫ কেজি
১১টুনকিআটা আলহাজ হাসান আলী এতিমখানা ও মাদ্রাসা, কুড়ালিয়া০৫ কেজি
১২কাকরাইদ দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, অরণখোলা০৫ কেজি
১৩মাদ্রাসা নূর এ মদিনা, কুড়াগাছা০৫ কেজি
১৪বেঙ্গাইকুড়ী গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা, মধুপুর পৌরসভা০৫ কেজি
১৫হলদিয়া বাহজিয়া এতিমখানা, মহিষমারা০৫ কেজি
১৬জামিয়া কাশেমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা, মির্জাবাড়ী০৫ কেজি
১৭শোলাকুড়ী মধ্যপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা০৫ কেজি
১৮দারুলহুদা হামিউসসুন্নাহ মাদ্রাসা, আউশনারা০৫ কেজি
১৯মারকাজুল তাকওয়া আল ইসলামী মটের বাজার মাদ্রাসা, আউশনারা০৫ কেজি
২০শেরপুরবাড়ী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, গোলাবাড়ী০৫ কেজি
২১উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ০৫ কেজি
২২কুড়ালিয়া বড়বাড়ী মাদ্রাসা, কুড়ালিয়া০৫ কেজি
২৩জাবেলে নূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা, আউশনারা০৫ কেজি
২৪ধামালিয়া মাদ্রাসা, বেরীবাইদ০৫ কেজি
২৫মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া নূরানিয়া মাদ্রাসা, সুনামগঞ্জ০৫ কেজি
২৬মধুপুর সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মালাউড়ী০৫ কেজি
২৭আউশনারা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, বোকারবাইদ০৫ কেজি
২৮ইকুড়িয়া পাড়া মোখছেদ আলী মাস্টার এতিমখানা০৫ কেজি
২৯শালিঞ্জা উত্তর পাড়া এবতেদায়ী মাদ্রাসা০৫ কেজি
৩০শেওড়াতলা উলুমে দ্বীনিয়া মাদ্রাসা০৫ কেজি
৩১দুর্গাপুর মাদ্রাসা দারুল উলুম মহিউসসুন্নাহ০৫ কেজি

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x