বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তাহসিফের রহস্যজনক মৃত্যু: বাবার করা মামলার এজাহারে যা রয়েছে

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

তাহসিফের রহস্যজনক মৃত্যু: বাবার করা মামলার এজাহারে যা রয়েছে

রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে গত বুধবার বিকেলে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নদের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় অন্তত ১৪ ঘণ্টা ধরে ভাসছিল ২৮ বছর বয়সী তাহসিফের মরদেহ। এ ঘটনায় শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে উত্তরখান থানায় একটি মামলা করেন। হত্যাসহ একাধিক ধারায় রুজু হওয়া এই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে এবং তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধুস্থানীয় ছোট ভাই শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বাবা উল্লেখ করেছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বাইরে যান তাহসিফ। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় মা ফোনে যোগাযোগ করলে সে কিছুক্ষণের মধ্যে ফেরার কথা জানায় এবং রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে ভয়েজ মেসেজ পাঠায় যে সে রওনা দিয়েছে। কিন্তু পরদিন বিকেল ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোন করে জানায় যে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌপুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে পিবিআইয়ের কাছে দেওয়া তথ্যে বন্ধু দীপ দাবি করেন ধাওয়ার মুখে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন, যা মানতে নারাজ বাবা এনায়েতুল করিম। তিনি দাবি করেন, তাঁর ছেলে সাঁতার জানতেন এবং পাইলট প্রশিক্ষণের অংশ হিসেবে বিশেষ সাঁতার কোর্স সম্পন্ন করে সনদও পেয়েছিলেন। একজন ডিফেন্স অফিসার পুলিশের ভয়ে দৌড় দেবেন– এমন দাবি হাস্যকর উল্লেখ করে তিনি জানান ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে এবং পিবিআই গ্রেপ্তার দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

তাহসিফের রহস্যজনক মৃত্যু: বাবার করা মামলার এজাহারে যা রয়েছে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে গত বুধবার বিকেলে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নদের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় অন্তত ১৪ ঘণ্টা ধরে ভাসছিল ২৮ বছর বয়সী তাহসিফের মরদেহ। এ ঘটনায় শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে উত্তরখান থানায় একটি মামলা করেন। হত্যাসহ একাধিক ধারায় রুজু হওয়া এই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে এবং তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধুস্থানীয় ছোট ভাই শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বাবা উল্লেখ করেছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বাইরে যান তাহসিফ। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় মা ফোনে যোগাযোগ করলে সে কিছুক্ষণের মধ্যে ফেরার কথা জানায় এবং রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে ভয়েজ মেসেজ পাঠায় যে সে রওনা দিয়েছে। কিন্তু পরদিন বিকেল ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোন করে জানায় যে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌপুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে পিবিআইয়ের কাছে দেওয়া তথ্যে বন্ধু দীপ দাবি করেন ধাওয়ার মুখে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন, যা মানতে নারাজ বাবা এনায়েতুল করিম। তিনি দাবি করেন, তাঁর ছেলে সাঁতার জানতেন এবং পাইলট প্রশিক্ষণের অংশ হিসেবে বিশেষ সাঁতার কোর্স সম্পন্ন করে সনদও পেয়েছিলেন। একজন ডিফেন্স অফিসার পুলিশের ভয়ে দৌড় দেবেন– এমন দাবি হাস্যকর উল্লেখ করে তিনি জানান ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে এবং পিবিআই গ্রেপ্তার দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x