বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্য ও ট্রানজিট নয়: নাহিদ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম

গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্য ও ট্রানজিট নয়: নাহিদ
জাতীয় যুব সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা। ১ নভেম্বর ২০২৬ছবি: এনসিপির সৌজন্যে

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, যদি বাংলাদেশে পানি না আসে, তবে কোনো করিডর বা ট্রানজিট হবে না। মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চের কথা স্মরণ করে তিনি বলেন, ইনশা আল্লাহ, যদি সে রকম কিছু হয়, আমরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছি।

অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে নাহিদ বলেন, সরকার ঋণের জন্য বিভিন্ন দুয়ারে ঘুরলেও কেউ বিশ্বাস করছে না বা ঋণ দিচ্ছে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, এই চুক্তিতে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডর বা ট্রানজিটের সুযোগ দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা রুখে দেবে।

সংবিধান সংশোধন নিয়ে নাহিদ ইসলাম জানান, সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর চাওয়া মতামতের বিষয়ে তাঁদের কিছু বলার নেই। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে এর অন্যথা হলে জনগণ মানবে না।

শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে নাহিদ বলেন, শ্রমিকেরা ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছেন অথচ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এই বৈষম্য তাঁরা মানেন না উল্লেখ করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করার দাবি জানান তিনি। সম্মেলনে এনসিপির শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্যসচিব ফরহাদ সোহেল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্য ও ট্রানজিট নয়: নাহিদ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, যদি বাংলাদেশে পানি না আসে, তবে কোনো করিডর বা ট্রানজিট হবে না। মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চের কথা স্মরণ করে তিনি বলেন, ইনশা আল্লাহ, যদি সে রকম কিছু হয়, আমরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছি।

অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে নাহিদ বলেন, সরকার ঋণের জন্য বিভিন্ন দুয়ারে ঘুরলেও কেউ বিশ্বাস করছে না বা ঋণ দিচ্ছে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, এই চুক্তিতে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডর বা ট্রানজিটের সুযোগ দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা রুখে দেবে।

সংবিধান সংশোধন নিয়ে নাহিদ ইসলাম জানান, সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর চাওয়া মতামতের বিষয়ে তাঁদের কিছু বলার নেই। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে এর অন্যথা হলে জনগণ মানবে না।

শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে নাহিদ বলেন, শ্রমিকেরা ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছেন অথচ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এই বৈষম্য তাঁরা মানেন না উল্লেখ করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করার দাবি জানান তিনি। সম্মেলনে এনসিপির শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্যসচিব ফরহাদ সোহেল।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x