বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

খুলনা অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

খুলনা অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১-দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশের মঞ্চে নেই এনসিপি। আজ শনিবার সকালেছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতাকে দেখা যায়নি। আজ সোমবার সকাল আটটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে সাড়ে আটটার দিকে গাড়িবহর খুলনার উদ্দেশে রওনা হয়।

এনসিপির নেতারা জানিয়েছেন, উদ্বোধনী সমাবেশে না থাকলেও পরে গাড়িবহরে যোগ দিয়েছেন দলটির চার জন প্রতিনিধি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজকে পাঠানো হয়েছে।

১১-দলীয় ঐক্যের এই লংমার্চে জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারসহ বিভিন্ন দাবিতে প্রায় ৪২৫ কিলোমিটারের এই যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করার কথা রয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল ১১-দলীয় ঐক্য এবং খুলনা বিভাগের পর আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা রয়েছে তাদের। পৃথক দল হিসেবে নিজেদের স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে লংমার্চের এক দিন আগে শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিও পালন করেছিল এনসিপি।

গোপালগঞ্জের ওপর দিয়ে লংমার্চের গাড়িবহর যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হলেও ১১-দলীয় ঐক্যের নেতারা তা নাকচ করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে এবং সেখানে হামলার কোনো আশঙ্কা নেই।মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

খুলনা অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতাকে দেখা যায়নি। আজ সোমবার সকাল আটটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে সাড়ে আটটার দিকে গাড়িবহর খুলনার উদ্দেশে রওনা হয়।

এনসিপির নেতারা জানিয়েছেন, উদ্বোধনী সমাবেশে না থাকলেও পরে গাড়িবহরে যোগ দিয়েছেন দলটির চার জন প্রতিনিধি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজকে পাঠানো হয়েছে।

১১-দলীয় ঐক্যের এই লংমার্চে জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারসহ বিভিন্ন দাবিতে প্রায় ৪২৫ কিলোমিটারের এই যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করার কথা রয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল ১১-দলীয় ঐক্য এবং খুলনা বিভাগের পর আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা রয়েছে তাদের। পৃথক দল হিসেবে নিজেদের স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে লংমার্চের এক দিন আগে শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিও পালন করেছিল এনসিপি।

গোপালগঞ্জের ওপর দিয়ে লংমার্চের গাড়িবহর যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হলেও ১১-দলীয় ঐক্যের নেতারা তা নাকচ করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে এবং সেখানে হামলার কোনো আশঙ্কা নেই।মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x