বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শাসক বদলালেও ক্ষমতা-কাঠামো অপরিবর্তিত: জেএসডি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০০ এএম

শাসক বদলালেও ক্ষমতা-কাঠামো অপরিবর্তিত: জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবেছবি: আয়োজকদের সৌজন্যে

শাসকের পরিবর্তন ঘটলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর কোনো মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে দলটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা বলেন, দেশে ক্ষমতার কেন্দ্রীভবন এখনো বজায় রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। এই পরিস্থিতি থেকে উত্তরণে তাঁরা পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তানিয়া রব জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার ওপর জোর দেন।

আলোচনায় অংশ নিয়ে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর হচ্ছে না। এমনকি নির্বাচিত বিএনপি সরকারও নিজেদের প্রতিশ্রুতির পথে হাঁটছে না। ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীভূত করা এবং রাষ্ট্রের তিন বিভাগের ক্ষমতার পৃথক্‌করণ নিশ্চিত না করলে রাষ্ট্র আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে তিনি সতর্ক করেন।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, রাজনৈতিক ইতিহাসে কেবল ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু গণতান্ত্রিক পুনর্বিন্যাস ও নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সভায় সাংবাদিক সোহরাব হাসান জনগণকে ক্ষমতায়িত করার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমদ আইন প্রণয়নে ভারসাম্য আনতে সংসদের উচ্চকক্ষে সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শাসক বদলালেও ক্ষমতা-কাঠামো অপরিবর্তিত: জেএসডি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

শাসকের পরিবর্তন ঘটলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর কোনো মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে দলটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা বলেন, দেশে ক্ষমতার কেন্দ্রীভবন এখনো বজায় রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। এই পরিস্থিতি থেকে উত্তরণে তাঁরা পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তানিয়া রব জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার ওপর জোর দেন।

আলোচনায় অংশ নিয়ে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর হচ্ছে না। এমনকি নির্বাচিত বিএনপি সরকারও নিজেদের প্রতিশ্রুতির পথে হাঁটছে না। ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীভূত করা এবং রাষ্ট্রের তিন বিভাগের ক্ষমতার পৃথক্‌করণ নিশ্চিত না করলে রাষ্ট্র আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে তিনি সতর্ক করেন।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, রাজনৈতিক ইতিহাসে কেবল ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু গণতান্ত্রিক পুনর্বিন্যাস ও নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সভায় সাংবাদিক সোহরাব হাসান জনগণকে ক্ষমতায়িত করার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমদ আইন প্রণয়নে ভারসাম্য আনতে সংসদের উচ্চকক্ষে সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x