বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মধুপুরে ঝড়ে ৩০ কোটি টাকার ফসল নষ্ট, দিশেহারা কৃষক

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম

মধুপুরে ঝড়ে ৩০ কোটি টাকার ফসল নষ্ট, দিশেহারা কৃষক

মাত্র কয়েক মিনিটের আকস্মিক বৃষ্টি ও ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলের ২৮০ হেক্টর জমির কলা ও পেঁপের বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। ভেঙে ও উপড়ে পড়েছে ফলন্ত কলাগাছ, যাতে প্রায় ৩০০ থেকে ৪০০ কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৩০ কোটি টাকা। বুধবার দুপুর ১২টা ১০ থেকে ১৫ মিনিটের দিকে মধুপুরের শোলাকুড়ি, অরণখোলা, বেরিবাইদ, ফুলবাগচালা ও কুড়াগাছা ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামে হঠাৎ তীব্র ঝড় শুরু হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ধারদেনা ও ব্যাংকঋণ নিয়ে করা চাষ কয়েক মিনিটের ঝড়ে শেষ হয়ে গেছে এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা না করলে এই বিপুল ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়বে। এই ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে মধুপুর-মুক্তাগাছা সীমানা এলাকার কামারিয়া গ্রামের আফেজ মন্ডলের ছেলে মজিবর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হরিণধরা গ্রামের কৃষক নূর মুহাম্মদ জানান যে তাঁর দুই বিঘা পেঁপে ও পাঁচ বিঘা লাউয়ের ফসল নষ্ট হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম জানান, ৩ থেকে ৪টি ইউনিয়নের ৫০৬ হেক্টর জমির ওপর দিয়ে ঝড়টি বয়ে গেছে এবং ২৭২ হেক্টর কলা ও সাড়ে ৫ হেক্টর পেঁপের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে এবং আগামী রোববারের মধ্যে তা শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কৃষি বিভাগের লোকজন। স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে থাকায় তাঁর পক্ষ থেকে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ দলের নেতাকর্মীরাও এলাকার ক্ষতি পরিদর্শনে গিয়েছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মধুপুরে ঝড়ে ৩০ কোটি টাকার ফসল নষ্ট, দিশেহারা কৃষক

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মাত্র কয়েক মিনিটের আকস্মিক বৃষ্টি ও ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলের ২৮০ হেক্টর জমির কলা ও পেঁপের বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। ভেঙে ও উপড়ে পড়েছে ফলন্ত কলাগাছ, যাতে প্রায় ৩০০ থেকে ৪০০ কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৩০ কোটি টাকা। বুধবার দুপুর ১২টা ১০ থেকে ১৫ মিনিটের দিকে মধুপুরের শোলাকুড়ি, অরণখোলা, বেরিবাইদ, ফুলবাগচালা ও কুড়াগাছা ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামে হঠাৎ তীব্র ঝড় শুরু হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ধারদেনা ও ব্যাংকঋণ নিয়ে করা চাষ কয়েক মিনিটের ঝড়ে শেষ হয়ে গেছে এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা না করলে এই বিপুল ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়বে। এই ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে মধুপুর-মুক্তাগাছা সীমানা এলাকার কামারিয়া গ্রামের আফেজ মন্ডলের ছেলে মজিবর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হরিণধরা গ্রামের কৃষক নূর মুহাম্মদ জানান যে তাঁর দুই বিঘা পেঁপে ও পাঁচ বিঘা লাউয়ের ফসল নষ্ট হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম জানান, ৩ থেকে ৪টি ইউনিয়নের ৫০৬ হেক্টর জমির ওপর দিয়ে ঝড়টি বয়ে গেছে এবং ২৭২ হেক্টর কলা ও সাড়ে ৫ হেক্টর পেঁপের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে এবং আগামী রোববারের মধ্যে তা শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কৃষি বিভাগের লোকজন। স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে থাকায় তাঁর পক্ষ থেকে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ দলের নেতাকর্মীরাও এলাকার ক্ষতি পরিদর্শনে গিয়েছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x