বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২ লাখ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২ লাখ

দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনসহ সর্বমোট ১ হাজার ২৩৩ জনের প্রাণহানি ঘটল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের সার্বিক হাম পরিস্থিতির এ আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধুমাত্র ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তির চিত্রে দেখা যায় ঢাকায় ৫৫৯ জন, চট্টগ্রামে ৩১১ জন এবং সিলেটে ১৫৭ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৩৪ জন, খুলনায় ১২২ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ৬৩ জন এবং রাজশাহীতে ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে। ল্যাব পরীক্ষায় এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে।

চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির গতি বৃদ্ধি এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে টিকা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২ লাখ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনসহ সর্বমোট ১ হাজার ২৩৩ জনের প্রাণহানি ঘটল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের সার্বিক হাম পরিস্থিতির এ আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধুমাত্র ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তির চিত্রে দেখা যায় ঢাকায় ৫৫৯ জন, চট্টগ্রামে ৩১১ জন এবং সিলেটে ১৫৭ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৩৪ জন, খুলনায় ১২২ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ৬৩ জন এবং রাজশাহীতে ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে। ল্যাব পরীক্ষায় এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে।

চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির গতি বৃদ্ধি এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে টিকা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x