বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে নিশ্চিত হামে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সময়ে সারা দেশে হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৮৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে।

এ পর্যন্ত মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণসহ প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে নিশ্চিত হামে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সময়ে সারা দেশে হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৮৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে।

এ পর্যন্ত মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণসহ প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x