বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জলবায়ু সহযোগিতা নিয়ে ঢাকা-লন্ডন আলোচনা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ এএম

জলবায়ু সহযোগিতা নিয়ে ঢাকা-লন্ডন আলোচনা
জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা হয়েছে। সংগৃহীত

জলবায়ু পরিবর্তনজনিত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আলোচনা হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জলবায়ু বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি র‌্যাচেল কাইটের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

কার্বন বাজার এবং সবুজ ও নীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগের পাশাপাশি জলবায়ু সহনশীলতা জোরদার ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার উপায়গুলো আলোচনায় উঠে আসে। শামা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশের চলমান উদ্যোগগুলো তুলে ধরেন।

উভয় পক্ষ নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব নিয়ে মতবিনিময় করেছে এবং জলবায়ু-সংক্রান্ত প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাগুলো খতিয়ে দেখেছে। এছাড়া, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপ দেয়ার ওপরও তারা গুরুত্বারোপ করেন। বৈঠকে আসন্ন কপ৩১-এর অগ্রাধিকার বিষয়গুলো পর্যালোচনা করা হয়, যেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেয়া হয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জলবায়ু সহযোগিতা নিয়ে ঢাকা-লন্ডন আলোচনা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনজনিত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আলোচনা হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জলবায়ু বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি র‌্যাচেল কাইটের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

কার্বন বাজার এবং সবুজ ও নীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগের পাশাপাশি জলবায়ু সহনশীলতা জোরদার ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার উপায়গুলো আলোচনায় উঠে আসে। শামা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশের চলমান উদ্যোগগুলো তুলে ধরেন।

উভয় পক্ষ নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব নিয়ে মতবিনিময় করেছে এবং জলবায়ু-সংক্রান্ত প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাগুলো খতিয়ে দেখেছে। এছাড়া, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপ দেয়ার ওপরও তারা গুরুত্বারোপ করেন। বৈঠকে আসন্ন কপ৩১-এর অগ্রাধিকার বিষয়গুলো পর্যালোচনা করা হয়, যেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেয়া হয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত এ সময় উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x