বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বাক্কোর নতুন সভাপতি ফয়সল, সম্পাদক নাহিদ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৭:০১ এএম

বাক্কোর নতুন সভাপতি ফয়সল, সম্পাদক নাহিদ
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম (ডানে) ও মহাসচিব নাহিদ হোসেনছবি:  সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন। গতকাল শনিবার রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোট গ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (এডিএন ডিজিনেট লিমিটেড), সহসভাপতি আবদুল কাদের (উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (রিকম কনসালটিং লিমিটেড)। এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ (ভাইজার এক্স লিমিটেড), আশিকুর রহমান (ইগনাইট টেক সলিউশনস), এস এম মসিউর রহমান (টিকন সিষ্টেম লিমিটেড), ফয়সাল সালাম (ফ্রাইডেসফট লিমিটেড), মোহাম্মদ সাইফুল ইসলাম (ইনভিক্টা সলিউশনস লিমিটেড) ও মো. একরামুল হায়দার (আলফা নেট)।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে এবং যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করা যাবে এবং নির্বাচনী আপিল বোর্ড তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাক্কোর নতুন সভাপতি ফয়সল, সম্পাদক নাহিদ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন। গতকাল শনিবার রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোট গ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (এডিএন ডিজিনেট লিমিটেড), সহসভাপতি আবদুল কাদের (উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (রিকম কনসালটিং লিমিটেড)। এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ (ভাইজার এক্স লিমিটেড), আশিকুর রহমান (ইগনাইট টেক সলিউশনস), এস এম মসিউর রহমান (টিকন সিষ্টেম লিমিটেড), ফয়সাল সালাম (ফ্রাইডেসফট লিমিটেড), মোহাম্মদ সাইফুল ইসলাম (ইনভিক্টা সলিউশনস লিমিটেড) ও মো. একরামুল হায়দার (আলফা নেট)।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে এবং যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করা যাবে এবং নির্বাচনী আপিল বোর্ড তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x