বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

এলডিসি উত্তরণের সময় বাড়ায় এফটিএ দ্রুত করার তাগিদ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

এলডিসি উত্তরণের সময় বাড়ায় এফটিএ দ্রুত করার তাগিদ
প্রতীকী ছবি। সংগৃহীত

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে মুক্ত বাণিজ্য চুক্তি করার ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরো তিন বছর সময় দেয়ার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। এ সময়কে কাজে লাগিয়ে দ্রুত পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বাসস’কে বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় পিছিয়ে যাওয়ার বিষয়টি ব্যবসায়ীদের প্রত্যাশিত ছিল। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে হাতে সময় সীমিত, তাই এখনই পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।

মোহাম্মদ হাতেম জানান যে বর্তমানে বাংলাদেশ যেসব শুল্ক সুবিধা পাচ্ছে, সেগুলোই বহাল থাকবে এবং বিদ্যমান শুল্ক কাঠামোর স্থিতিশীলতা বজায় থাকবে। এলডিসি উত্তরণের পরও বাণিজ্য সুবিধা ধরে রাখতে জরুরি ভিত্তিতে এফটিএ সম্পাদনের ওপর জোর দেন তিনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সাথে এফটিএ করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারতের সাথে ইউরোপের বিভিন্ন দেশের এফটিএ রয়েছে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক বাজারে সক্ষমতা ধরে রাখতে দ্রুত চুক্তির তাগিদ দেন। তিনি আরো বলেন যে এফটিএ সম্পাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ এগিয়ে নিতে হবে এবং ইতোমধ্যে অর্জিত মানদণ্ড ধরে রাখতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এলডিসি উত্তরণের সময় বাড়ায় এফটিএ দ্রুত করার তাগিদ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে মুক্ত বাণিজ্য চুক্তি করার ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরো তিন বছর সময় দেয়ার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। এ সময়কে কাজে লাগিয়ে দ্রুত পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বাসস’কে বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় পিছিয়ে যাওয়ার বিষয়টি ব্যবসায়ীদের প্রত্যাশিত ছিল। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে হাতে সময় সীমিত, তাই এখনই পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।

মোহাম্মদ হাতেম জানান যে বর্তমানে বাংলাদেশ যেসব শুল্ক সুবিধা পাচ্ছে, সেগুলোই বহাল থাকবে এবং বিদ্যমান শুল্ক কাঠামোর স্থিতিশীলতা বজায় থাকবে। এলডিসি উত্তরণের পরও বাণিজ্য সুবিধা ধরে রাখতে জরুরি ভিত্তিতে এফটিএ সম্পাদনের ওপর জোর দেন তিনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সাথে এফটিএ করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারতের সাথে ইউরোপের বিভিন্ন দেশের এফটিএ রয়েছে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক বাজারে সক্ষমতা ধরে রাখতে দ্রুত চুক্তির তাগিদ দেন। তিনি আরো বলেন যে এফটিএ সম্পাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ এগিয়ে নিতে হবে এবং ইতোমধ্যে অর্জিত মানদণ্ড ধরে রাখতে হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x