বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ধামসোনা ইউনিয়নে নারী সদস্য প্রার্থী শারমিন আফরোজা সুমি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

ধামসোনা ইউনিয়নে নারী সদস্য প্রার্থী শারমিন আফরোজা সুমি

আসন্ন ২ নম্বর স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী শারমিন আফরোজা সুমি। নির্বাচনে অংশ নিয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নিজের অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরে স্থানীয় ভোটারদের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন শারমিন আফরোজা সুমি।

শারমিন আফরোজা সুমি রহমান টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা এমবিএ। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। তাঁর ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং স্কুল, কলেজ ও সামাজিক পর্যায়ে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা।

এ ছাড়া এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখা, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করা এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের সভায় তুলে ধরে সমাধানের অঙ্গীকার করেছেন তিনি। শারমিন আফরোজা সুমি বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান প্রেরণা এবং নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। উল্লেখ্য, তাঁর প্রার্থিতার পক্ষে প্রচার চালাচ্ছেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধামসোনা ইউনিয়নে নারী সদস্য প্রার্থী শারমিন আফরোজা সুমি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন ২ নম্বর স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী শারমিন আফরোজা সুমি। নির্বাচনে অংশ নিয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নিজের অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরে স্থানীয় ভোটারদের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন শারমিন আফরোজা সুমি।

শারমিন আফরোজা সুমি রহমান টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা এমবিএ। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। তাঁর ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং স্কুল, কলেজ ও সামাজিক পর্যায়ে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা।

এ ছাড়া এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখা, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করা এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের সভায় তুলে ধরে সমাধানের অঙ্গীকার করেছেন তিনি। শারমিন আফরোজা সুমি বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান প্রেরণা এবং নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। উল্লেখ্য, তাঁর প্রার্থিতার পক্ষে প্রচার চালাচ্ছেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x