বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রিজার্ভ চুরি ও ব্যাংক দুর্নীতির অভিযোগে তিন সাবেক গভর্নরের তথ্য চাইল দুদক

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
পাঠক: ১২৩ জন
প্রিন্ট ফটোকার্ড

রিজার্ভ চুরি ও ব্যাংক দুর্নীতির অভিযোগে তিন সাবেক গভর্নরের তথ্য চাইল দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদারকে ঘিরে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান জোরদার করেছে। এ লক্ষ্যে তাদের দায়িত্বকাল, নীতিগত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই এসব তথ্য চাওয়া হয়েছে।

দুদক জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করা হবে। এরপর প্রয়োজন হলে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ অনুসন্ধানে উপ-পরিচালক মো. মোমিনুল ইসলাম, উপ-পরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং উপ-সহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লার সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঋণখেলাপিদের সুবিধা দিতে নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং বিভিন্ন ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির সুযোগ সৃষ্টি করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

এ কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের নাম, ঠিকানা, দায়িত্বকালসহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ওই সময়ের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদনসংক্রান্ত নথিও তলব করা হয়েছে।

এ ছাড়া ২০১৬ এবং ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) ও ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে জারি করা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট এবং বড় ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনসংক্রান্ত সব অনাপত্তিপত্রের সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।

২০২০ সালের বিআরপিডি সার্কুলার-৮ অনুযায়ী শিল্প ও সেবা খাতে বিতরণ করা প্রণোদনা ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা ও প্রণোদনার পরিমাণও দুদক জানতে চেয়েছে।

এ ছাড়া কয়েকটি ব্যাংকের মালিকানা অনুমোদনসংক্রান্ত নথি, সংশ্লিষ্ট নোটশিটের সত্যায়িত অনুলিপি এবং সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদারের দায়িত্বকালে বিশেষ গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংককে নগদ সহায়তা দেওয়ার অনুমোদনসংক্রান্ত নথিও তলব করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রিজার্ভ চুরি ও ব্যাংক দুর্নীতির অভিযোগে তিন সাবেক গভর্নরের তথ্য চাইল দুদক

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদারকে ঘিরে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান জোরদার করেছে। এ লক্ষ্যে তাদের দায়িত্বকাল, নীতিগত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই এসব তথ্য চাওয়া হয়েছে।

দুদক জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করা হবে। এরপর প্রয়োজন হলে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ অনুসন্ধানে উপ-পরিচালক মো. মোমিনুল ইসলাম, উপ-পরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং উপ-সহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লার সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঋণখেলাপিদের সুবিধা দিতে নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং বিভিন্ন ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির সুযোগ সৃষ্টি করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

এ কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের নাম, ঠিকানা, দায়িত্বকালসহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ওই সময়ের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদনসংক্রান্ত নথিও তলব করা হয়েছে।

এ ছাড়া ২০১৬ এবং ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) ও ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে জারি করা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট এবং বড় ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনসংক্রান্ত সব অনাপত্তিপত্রের সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।

২০২০ সালের বিআরপিডি সার্কুলার-৮ অনুযায়ী শিল্প ও সেবা খাতে বিতরণ করা প্রণোদনা ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা ও প্রণোদনার পরিমাণও দুদক জানতে চেয়েছে।

এ ছাড়া কয়েকটি ব্যাংকের মালিকানা অনুমোদনসংক্রান্ত নথি, সংশ্লিষ্ট নোটশিটের সত্যায়িত অনুলিপি এবং সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদারের দায়িত্বকালে বিশেষ গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংককে নগদ সহায়তা দেওয়ার অনুমোদনসংক্রান্ত নথিও তলব করা হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x