বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মানিকগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

মানিকগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) মানিকগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে যুবদল, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ‘দুর্বার ঐক্য, অগ্রগতি’ স্লোগানসংবলিত ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা সংগঠনের গতিশীলতা ও ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিয়ার সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সদস্য মোঃ ইউনুস খান উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ মেহেদী হাসান রুবেল, মোঃ রাকিব খান ও মোঃ মোতালেব হোসেন এবং ফুকুরহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ তমিজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির একটি অন্যতম চালিকাশক্তি ও গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সংগঠনের জেলা শাখার নেতারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে যুবদলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) মানিকগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে যুবদল, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ‘দুর্বার ঐক্য, অগ্রগতি’ স্লোগানসংবলিত ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা সংগঠনের গতিশীলতা ও ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিয়ার সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সদস্য মোঃ ইউনুস খান উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ মেহেদী হাসান রুবেল, মোঃ রাকিব খান ও মোঃ মোতালেব হোসেন এবং ফুকুরহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ তমিজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির একটি অন্যতম চালিকাশক্তি ও গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সংগঠনের জেলা শাখার নেতারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে যুবদলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x