বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে ২০ জোনে বিশেষ কমিটি

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

ঢাকার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে ২০ জোনে বিশেষ কমিটি

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার ও জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দেবেন এবং কমিটিগুলোর কার্যক্রম সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি মূল কমিটি গঠন করা হবে। আজ রোববার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে আহ্বায়ক করে গঠিত মূল তদারকি কমিটি এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করবে।

দুই সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক এই বিশেষ কমিটির মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি জোন থাকবে। জোনভিত্তিক এসব কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তর, ওয়াসা, পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিটি করপোরেশনের প্রতিনিধি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত হয়েছে। মূল কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, ওয়াসা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব কমিটি মাঠে থেকে পরিচ্ছন্নতা অভিযান, খালের সীমানা চিহ্নিতকরণ, খননকাজ এবং মশকনিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করবে বলে জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢাকার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে ২০ জোনে বিশেষ কমিটি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার ও জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দেবেন এবং কমিটিগুলোর কার্যক্রম সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি মূল কমিটি গঠন করা হবে। আজ রোববার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে আহ্বায়ক করে গঠিত মূল তদারকি কমিটি এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করবে।

দুই সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক এই বিশেষ কমিটির মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি জোন থাকবে। জোনভিত্তিক এসব কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তর, ওয়াসা, পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিটি করপোরেশনের প্রতিনিধি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত হয়েছে। মূল কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, ওয়াসা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব কমিটি মাঠে থেকে পরিচ্ছন্নতা অভিযান, খালের সীমানা চিহ্নিতকরণ, খননকাজ এবং মশকনিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করবে বলে জানানো হয়।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x