বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নবীনগরে ইকবাল হত্যা: গাজীপুর থেকে মাস্টারমাইন্ড গ্রেপ্তার

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

নবীনগরে ইকবাল হত্যা: গাজীপুর থেকে মাস্টারমাইন্ড গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের ইকবাল হোসেন হত্যা মামলার প্রধান দুই পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গাজীপুরের জয়দেবপুর ও গাছা থানা এলাকায় শনিবার দিনভর অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ ও ২ নম্বর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। সামাজিক আধিপত্য বিস্তার ও পুরনো একাধিক মামলাকে কেন্দ্র করে ইকবাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে লিপ্ত ছিল স্থানীয় আসামিরা।

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোরের বাজার থেকে বাড়ি ফেরার পথে ভোরের বাজার ব্রিজের ঢালে পৌঁছালে ৮-১০ জনের একটি সশস্ত্র দল ইকবালকে ঘিরে ফেলে। মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আলম মিয়ার প্রত্যক্ষ নির্দেশে এবং জিয়াউল আলম ছোট্টসহ অন্যান্য সহযোগীরা ইকবালকে ধারালো দা ও লোহার রড দিয়ে উপর্যুপরি কোপায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হাসপাতালে ঘুরে দেবিদ্বার হাড়ভাঙ্গা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরাধীরা আত্মগোপনে চলে যাওয়ার পর এসআরবি-৯ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জয়দেবপুর ও গাছার বোর্ড বাজার এলাকায় অভিযান চালায়। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল।

এসআরবি-৯ সিলেট সদর দপ্তরের মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন যে গ্রেপ্তারকৃত প্রধান দু’জনকেই পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। খাগাতুয়া ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-র বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নবীনগরে ইকবাল হত্যা: গাজীপুর থেকে মাস্টারমাইন্ড গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের ইকবাল হোসেন হত্যা মামলার প্রধান দুই পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গাজীপুরের জয়দেবপুর ও গাছা থানা এলাকায় শনিবার দিনভর অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ ও ২ নম্বর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। সামাজিক আধিপত্য বিস্তার ও পুরনো একাধিক মামলাকে কেন্দ্র করে ইকবাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে লিপ্ত ছিল স্থানীয় আসামিরা।

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোরের বাজার থেকে বাড়ি ফেরার পথে ভোরের বাজার ব্রিজের ঢালে পৌঁছালে ৮-১০ জনের একটি সশস্ত্র দল ইকবালকে ঘিরে ফেলে। মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আলম মিয়ার প্রত্যক্ষ নির্দেশে এবং জিয়াউল আলম ছোট্টসহ অন্যান্য সহযোগীরা ইকবালকে ধারালো দা ও লোহার রড দিয়ে উপর্যুপরি কোপায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হাসপাতালে ঘুরে দেবিদ্বার হাড়ভাঙ্গা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরাধীরা আত্মগোপনে চলে যাওয়ার পর এসআরবি-৯ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জয়দেবপুর ও গাছার বোর্ড বাজার এলাকায় অভিযান চালায়। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল।

এসআরবি-৯ সিলেট সদর দপ্তরের মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন যে গ্রেপ্তারকৃত প্রধান দু’জনকেই পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। খাগাতুয়া ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-র বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x