বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সাতক্ষীরায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন হাবিবুল ইসলাম

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

সাতক্ষীরায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন হাবিবুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শারদীয়া দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেন। শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে তিনি পর্যায়ক্রমে এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং এ বছর কলারোয়া উপজেলায় মোট ৪৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সুবিধা-অসুবিধায় আপনাদের সন্তান হিসেবে আমৃত্যু পাশে থাকবো এবং আপনারা নির্ভয়ে ও নিরাপদে সব ধর্মীয় উৎসব পালন করবেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল কাদের বাচ্চু, অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন হাবিবুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শারদীয়া দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেন। শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে তিনি পর্যায়ক্রমে এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং এ বছর কলারোয়া উপজেলায় মোট ৪৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সুবিধা-অসুবিধায় আপনাদের সন্তান হিসেবে আমৃত্যু পাশে থাকবো এবং আপনারা নির্ভয়ে ও নিরাপদে সব ধর্মীয় উৎসব পালন করবেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল কাদের বাচ্চু, অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x