বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

১৫ বছর পর বাবাকেও হারিয়ে দিশাহারা তাসমিয়া

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ এএম

১৫ বছর পর বাবাকেও হারিয়ে দিশাহারা তাসমিয়া
সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনছবি: সংগৃহীত

১৫ বছর আগে মা মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে সংসার করতেন সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন। বড় মেয়ে সারিকা আজমির যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মরত থাকলেও ছোট মেয়ে তাসমিয়া মারজানকে নিয়ে বনানীতে থাকতেন তিনি। চোখেও ভালোভাবে দেখতেন না মোশাররফ হোসেন, আর ২৮ বছর বয়সী তাসমিয়ার একমাত্র অবলম্বন ছিলেন তাঁর বাবা।

গত শুক্রবার সকালে মেয়েকে সাঁতার শেখাতে রাজধানীর অফিসার্স ক্লাবে নিয়ে যান মোশাররফ হোসেন। ক্লাব ভবনের নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন মিয়া জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি বারবার ওপরে উঠছিলেন ও নিচে নামছিলেন এবং একপর্যায়ে বেজমেন্ট-১-এর লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে যান। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হওয়ায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন তাঁর ভাই মোতাহার হোসেন। আগামী সোমবার যুক্তরাষ্ট্রের কর্মস্থল থেকে বড় মেয়ে সারিকা দেশে ফেরার পর মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে মোশাররফ হোসেনকে দাফন করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৫ বছর পর বাবাকেও হারিয়ে দিশাহারা তাসমিয়া

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

১৫ বছর আগে মা মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে সংসার করতেন সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন। বড় মেয়ে সারিকা আজমির যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মরত থাকলেও ছোট মেয়ে তাসমিয়া মারজানকে নিয়ে বনানীতে থাকতেন তিনি। চোখেও ভালোভাবে দেখতেন না মোশাররফ হোসেন, আর ২৮ বছর বয়সী তাসমিয়ার একমাত্র অবলম্বন ছিলেন তাঁর বাবা।

গত শুক্রবার সকালে মেয়েকে সাঁতার শেখাতে রাজধানীর অফিসার্স ক্লাবে নিয়ে যান মোশাররফ হোসেন। ক্লাব ভবনের নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন মিয়া জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি বারবার ওপরে উঠছিলেন ও নিচে নামছিলেন এবং একপর্যায়ে বেজমেন্ট-১-এর লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে যান। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হওয়ায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন তাঁর ভাই মোতাহার হোসেন। আগামী সোমবার যুক্তরাষ্ট্রের কর্মস্থল থেকে বড় মেয়ে সারিকা দেশে ফেরার পর মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে মোশাররফ হোসেনকে দাফন করা হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x