বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নবীনগরে মেরিট সার্চ স্কুলের পুরস্কার ও বৃত্তি বিতরণ

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

নবীনগরে মেরিট সার্চ স্কুলের পুরস্কার ও বৃত্তি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুরে মেরিট সার্চ কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নবীনগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার আক্তার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নূরুল ইসলাম শিক্ষকের মেয়ে ও গাজীপুরের ডিভাইন মার্সি হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. নাজিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকে ফাউন্ডেশনের সিইও ও নির্বাহী পরিচালক সিফাত-ই-আজম, ভোলাচংয়ের কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মো. নাছির চৌধুরী এবং শ্রীরামপুরের বাচিকশিল্পী মাসুদ রানা। প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আমাদের সন্তানদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই তারা আগামী দিনের কর্ণধার হিসেবে গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে ডা. নাজিয়া সুলতানা বলেন, তাঁর বাবা মরহুম নূরুল ইসলাম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাবার স্মৃতি ধরে রাখার তাগিদ থেকেই তিনি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি আরও বলেন, শহরে প্রতিষ্ঠিত হওয়া ভালো হলেও গ্রামের অস্তিত্বকে ভুলে গেলে চলবে না এবং গ্রামই আমাদের শিকড়। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও একটি ভবন নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করে তিনি বাবার স্মৃতি ধরে রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

মেরিট সার্চ কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল তানজিয়া সুলতানা ইভা বলেন এই শিক্ষার্থী বৃন্দ হচ্ছে আমার প্রাণের স্পন্দন এবং এই প্রতিষ্ঠান সবার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য ও অভিনয় পরিবেশনা আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে এবং পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে সবার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নবীনগরে মেরিট সার্চ স্কুলের পুরস্কার ও বৃত্তি বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুরে মেরিট সার্চ কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নবীনগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার আক্তার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নূরুল ইসলাম শিক্ষকের মেয়ে ও গাজীপুরের ডিভাইন মার্সি হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. নাজিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকে ফাউন্ডেশনের সিইও ও নির্বাহী পরিচালক সিফাত-ই-আজম, ভোলাচংয়ের কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মো. নাছির চৌধুরী এবং শ্রীরামপুরের বাচিকশিল্পী মাসুদ রানা। প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আমাদের সন্তানদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই তারা আগামী দিনের কর্ণধার হিসেবে গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে ডা. নাজিয়া সুলতানা বলেন, তাঁর বাবা মরহুম নূরুল ইসলাম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাবার স্মৃতি ধরে রাখার তাগিদ থেকেই তিনি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি আরও বলেন, শহরে প্রতিষ্ঠিত হওয়া ভালো হলেও গ্রামের অস্তিত্বকে ভুলে গেলে চলবে না এবং গ্রামই আমাদের শিকড়। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও একটি ভবন নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করে তিনি বাবার স্মৃতি ধরে রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

মেরিট সার্চ কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল তানজিয়া সুলতানা ইভা বলেন এই শিক্ষার্থী বৃন্দ হচ্ছে আমার প্রাণের স্পন্দন এবং এই প্রতিষ্ঠান সবার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য ও অভিনয় পরিবেশনা আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে এবং পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে সবার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x