বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঝালকাঠিতে ২২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

ঝালকাঠিতে ২২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে জেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬, সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য এবং রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গেস্ট অব অনার সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো তার বক্তব্যে বলেন, তোমাদের এই চমৎকার ফলাফল শুধু তোমাদের একার নয়, বরং শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল। আজ যে সম্মাননা তোমরা পেলে, তা যেন ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে এবং তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে অনুপ্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করা নয়। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা, সততা, মানবিকতা ও গভীর দেশপ্রেমে সমৃদ্ধ হয়েই তোমাদের ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

সেমিনারে বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার মোট ২২০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আবু ছাঈদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে ২২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে জেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬, সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য এবং রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গেস্ট অব অনার সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো তার বক্তব্যে বলেন, তোমাদের এই চমৎকার ফলাফল শুধু তোমাদের একার নয়, বরং শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল। আজ যে সম্মাননা তোমরা পেলে, তা যেন ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে এবং তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে অনুপ্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করা নয়। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা, সততা, মানবিকতা ও গভীর দেশপ্রেমে সমৃদ্ধ হয়েই তোমাদের ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

সেমিনারে বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার মোট ২২০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আবু ছাঈদ।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x