বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দাগনভূঞায় ইসলামী আন্দোলন ও সাংবাদিকদের মতবিনিময়

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:২১ এএম

দাগনভূঞায় ইসলামী আন্দোলন ও সাংবাদিকদের মতবিনিময়

ফেনীর দাগনভূঞায় স্থানীয় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় বাদ মাগরিব দাগনভূঞার স্টার লাইন সুইটসে এই সভাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-৩ আসনের সাবেক এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সাইফউদ্দিন শিপন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি আতিকউল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি সোহাইল কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দাগনভূঞা পৌর শাখার সভাপতি নুরুল আমিন মিরাজ ও সাধারণ সম্পাদক মুফতি জিয়াউদ্দিন শামীম।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমাম হাসান কচি, মোস্তাফিজুর রহমান সোহেল, আলমগীর ননী, শেখ ফরিদ উদ্দিন আক্তার। এছাড়া ফেনীর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিংকন, আলাউদ্দিন আল হাসান, শাখাওয়াত হোসেন এবং জাহাঙ্গীরও এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফউদ্দিন শিপন সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দাগনভূঞায় ইসলামী আন্দোলন ও সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ফেনীর দাগনভূঞায় স্থানীয় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় বাদ মাগরিব দাগনভূঞার স্টার লাইন সুইটসে এই সভাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-৩ আসনের সাবেক এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সাইফউদ্দিন শিপন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি আতিকউল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি সোহাইল কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দাগনভূঞা পৌর শাখার সভাপতি নুরুল আমিন মিরাজ ও সাধারণ সম্পাদক মুফতি জিয়াউদ্দিন শামীম।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমাম হাসান কচি, মোস্তাফিজুর রহমান সোহেল, আলমগীর ননী, শেখ ফরিদ উদ্দিন আক্তার। এছাড়া ফেনীর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিংকন, আলাউদ্দিন আল হাসান, শাখাওয়াত হোসেন এবং জাহাঙ্গীরও এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফউদ্দিন শিপন সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x