বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মহানবমীর পূজায় শান্তি ও সম্প্রীতির প্রার্থনা

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:০৯ এএম

মহানবমীর পূজায় শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
মহানবমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ পূজারিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক ও কাঁসর ঘণ্টার শব্দে চলে পূজার আনুষ্ঠানিকতা। ঢাকা ২০ অক্টোবরছবি: প্রথম আলো

দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, শান্তি ও মঙ্গল কামনায় মহানবমীর পূজা ও অঞ্জলি দিয়েছেন ভক্তরা। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ পূজারিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক ও কাঁসর ঘণ্টার শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পূজা শেষে অনেকে মন্দির প্রাঙ্গণের মেলায় ঘুরে কেনাকাটা করেন। দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহানবমীতে ভক্তরা দেবীর কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে ভক্তরা উলুধ্বনি দেন এবং বেলা ১১টার দিকে ভক্তদের হাতে অঞ্জলির ফুল ও বেলপাতা দেওয়া হয়। সোয়া ১১টার দিকে অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পূজার এই পর্ব শেষ হয়। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

সরকারি কর্মকর্তা অজিত দেব তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ধানমন্ডি থেকে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে এসেছিলেন। তিনি জানান, পরিবারের সবাইকে নিয়ে প্রার্থনা করতে পেরে এবং সন্তানদের কাছে সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পেরে তাঁর ভালো লাগছে। তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সবার শান্তি ও সুস্থতা কামনা করেন। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসা মেলা থেকে অনেক দর্শনার্থী গৃহস্থালির জিনিসপত্র ও খেলনা কেনেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা অরূপরতন চৌধুরী জানান, উৎসবের প্রতিটি পর্ব এবার ভালোভাবে উদ্‌যাপন করা গেছে এবং মহানবমীর পূজাও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তাঁরা আনন্দিত। তিনি দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা এবং সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিজয়া দশমীর আগে দেবীর কাছে প্রার্থনা করা হয়েছে যেন সবাই শান্তিতে থাকেন ও অন্যায় থেকে দূরে থাকেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মহানবমীর পূজায় শান্তি ও সম্প্রীতির প্রার্থনা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, শান্তি ও মঙ্গল কামনায় মহানবমীর পূজা ও অঞ্জলি দিয়েছেন ভক্তরা। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ পূজারিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক ও কাঁসর ঘণ্টার শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পূজা শেষে অনেকে মন্দির প্রাঙ্গণের মেলায় ঘুরে কেনাকাটা করেন। দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহানবমীতে ভক্তরা দেবীর কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে ভক্তরা উলুধ্বনি দেন এবং বেলা ১১টার দিকে ভক্তদের হাতে অঞ্জলির ফুল ও বেলপাতা দেওয়া হয়। সোয়া ১১টার দিকে অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পূজার এই পর্ব শেষ হয়। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

সরকারি কর্মকর্তা অজিত দেব তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ধানমন্ডি থেকে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে এসেছিলেন। তিনি জানান, পরিবারের সবাইকে নিয়ে প্রার্থনা করতে পেরে এবং সন্তানদের কাছে সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পেরে তাঁর ভালো লাগছে। তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সবার শান্তি ও সুস্থতা কামনা করেন। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসা মেলা থেকে অনেক দর্শনার্থী গৃহস্থালির জিনিসপত্র ও খেলনা কেনেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা অরূপরতন চৌধুরী জানান, উৎসবের প্রতিটি পর্ব এবার ভালোভাবে উদ্‌যাপন করা গেছে এবং মহানবমীর পূজাও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তাঁরা আনন্দিত। তিনি দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা এবং সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিজয়া দশমীর আগে দেবীর কাছে প্রার্থনা করা হয়েছে যেন সবাই শান্তিতে থাকেন ও অন্যায় থেকে দূরে থাকেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x