বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে গুঁড়া মাছ নিধন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ জেলেরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা সাগরপাড় বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নিচকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি শামিম ফরাজি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির ফরাজি,ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন প্যাদা। ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদ হাসান (তরুন) এছাড়াও মৌডুবী ইউনিয়নের সকল রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগরে অবৈধ ট্রলিং বোটের অবাধ বিচরণে গুঁড়া মাছ, মাছের ডিম ও মা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ছে। সাধারণ জেলেরা দিনের পর দিন সাগরে জাল ফেলেও কাঙ্খিত মাছ পাচ্ছেন না। এতে তাদের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, ট্রলিং বোটের মাছ নিধন বন্ধ না হলে সাধারণ জেলে চরম দুর্ভিক্ষের সম্মুখীন হবে। তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মৎস্য উপদেষ্টা, নৌবাহিনী ও কোস্টগার্ডের হস্তক্ষেপ কামনা করে সাগরে অবৈধ ট্রলিং বোট বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে গুঁড়া মাছ নিধন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ জেলেরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা সাগরপাড় বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নিচকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি শামিম ফরাজি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির ফরাজি,ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন প্যাদা। ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদ হাসান (তরুন) এছাড়াও মৌডুবী ইউনিয়নের সকল রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগরে অবৈধ ট্রলিং বোটের অবাধ বিচরণে গুঁড়া মাছ, মাছের ডিম ও মা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ছে। সাধারণ জেলেরা দিনের পর দিন সাগরে জাল ফেলেও কাঙ্খিত মাছ পাচ্ছেন না। এতে তাদের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, ট্রলিং বোটের মাছ নিধন বন্ধ না হলে সাধারণ জেলে চরম দুর্ভিক্ষের সম্মুখীন হবে। তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মৎস্য উপদেষ্টা, নৌবাহিনী ও কোস্টগার্ডের হস্তক্ষেপ কামনা করে সাগরে অবৈধ ট্রলিং বোট বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x