বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

হাইকোর্টের আদেশে ফুডপ্যান্ডার ৫ কর্মকর্তার মামলার কার্যক্রম স্থগিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ এএম

হাইকোর্টের আদেশে ফুডপ্যান্ডার ৫ কর্মকর্তার মামলার কার্যক্রম স্থগিত
হাইকোর্ট ভবনফাইল ছবি

দেশের অন্যতম অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা বাংলাদেশ ও ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে ওই পাঁচ কর্মকর্তার করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত রোববার রুলসহ এ আদেশ দেন। এই পাঁচ কর্মকর্তা হলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার ও পরিচালক মো. সাজেদুল হক।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ফুডপ্যান্ডা ও ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেডের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ৩ জুলাই ঢাকার নিম্ন আদালতে মামলা দুটি করেন আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির। আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং তদন্তের পর পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে গত ২২ জুন ও ২৬ জুলাই আদালতে পৃথক তদন্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানা–পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ আমলে নিয়ে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং এর আগে ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন তাঁরা।

এর শুনানি নিয়ে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন এবং পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তাঁরা। মামলা দুটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে এবং ওই দুই মামলায় গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেওয়ার প্রেক্ষাপটে মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পাঁচ কর্মকর্তা। মামলা বাতিল চেয়ে করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে ১৮ অক্টোবর গত রোববার হাইকোর্ট রুল দিয়ে মামলা দুটির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন।

আলাদতে পাঁচ কর্মকর্তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী কাজী এরশাদুল আলম ও মশিউর রহমান। হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন বলে জানান পাঁচ কর্মকর্তার আইনজীবী কাজী এরশাদুল আলম। তিনি বুধবার প্রথম আলোকে বলেন, ফুডপ্যান্ডার সহযোগী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেড, যেটি প্যান্ডামার্ট নামে পরিচিত, সেই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা দুটির কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে এবং মামলার বাদী শিহাব মাহমুদ বশিরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশে ফুডপ্যান্ডার ৫ কর্মকর্তার মামলার কার্যক্রম স্থগিত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

দেশের অন্যতম অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা বাংলাদেশ ও ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে ওই পাঁচ কর্মকর্তার করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত রোববার রুলসহ এ আদেশ দেন। এই পাঁচ কর্মকর্তা হলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার ও পরিচালক মো. সাজেদুল হক।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ফুডপ্যান্ডা ও ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেডের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ৩ জুলাই ঢাকার নিম্ন আদালতে মামলা দুটি করেন আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির। আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং তদন্তের পর পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে গত ২২ জুন ও ২৬ জুলাই আদালতে পৃথক তদন্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানা–পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ আমলে নিয়ে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং এর আগে ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন তাঁরা।

এর শুনানি নিয়ে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন এবং পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তাঁরা। মামলা দুটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে এবং ওই দুই মামলায় গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেওয়ার প্রেক্ষাপটে মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পাঁচ কর্মকর্তা। মামলা বাতিল চেয়ে করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে ১৮ অক্টোবর গত রোববার হাইকোর্ট রুল দিয়ে মামলা দুটির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন।

আলাদতে পাঁচ কর্মকর্তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী কাজী এরশাদুল আলম ও মশিউর রহমান। হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন বলে জানান পাঁচ কর্মকর্তার আইনজীবী কাজী এরশাদুল আলম। তিনি বুধবার প্রথম আলোকে বলেন, ফুডপ্যান্ডার সহযোগী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেড, যেটি প্যান্ডামার্ট নামে পরিচিত, সেই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা দুটির কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে এবং মামলার বাদী শিহাব মাহমুদ বশিরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x