বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দামুড়হুদায় ভারতীয় পণ্যসহ আটক ২

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:০১ এএম

দামুড়হুদায় ভারতীয় পণ্যসহ আটক ২

দামুড়হুদার মডেল থানার অন্তর্ভুক্ত কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি পাখি ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকাল আনুমানিক ৫ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) অফিসার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিক দেশে নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে এলাকায় সন্দেহজনক একটি পাখি ভ্যান থামায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় তল্লাশি চালিয়ে বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন কসমেটিক পণ্য জব্দ করা হয়। পরে পাখি ভ্যানসহ দুইজনকে আটক করা হয় এবং চোরাচালানের এসব পণ্য ব্যবহৃত কাজে পাখি ভ্যানটি ও জব্দ করা হয়।

আটকরা হলেন—কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম, ও একই ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আহসানুল হক। এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, বলেন, নানা কৌশলে তারা এসব পণ্য চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেত। পাল্টা কৌশল অবলম্বন করে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দামুড়হুদার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দামুড়হুদায় ভারতীয় পণ্যসহ আটক ২

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

দামুড়হুদার মডেল থানার অন্তর্ভুক্ত কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি পাখি ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকাল আনুমানিক ৫ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) অফিসার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিক দেশে নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে এলাকায় সন্দেহজনক একটি পাখি ভ্যান থামায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় তল্লাশি চালিয়ে বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন কসমেটিক পণ্য জব্দ করা হয়। পরে পাখি ভ্যানসহ দুইজনকে আটক করা হয় এবং চোরাচালানের এসব পণ্য ব্যবহৃত কাজে পাখি ভ্যানটি ও জব্দ করা হয়।

আটকরা হলেন—কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম, ও একই ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আহসানুল হক। এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, বলেন, নানা কৌশলে তারা এসব পণ্য চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেত। পাল্টা কৌশল অবলম্বন করে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দামুড়হুদার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
দামুড়হুদায় ভারতীয় পণ্যসহ আটক ২
0:00 / 0:00
1x