বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দক্ষিণ এশিয়ার পর্যটন মানচিত্রে বাংলাদেশকে দেখতে চান ছুটি গ্রুপের চেয়ারম্যান

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

দক্ষিণ এশিয়ার পর্যটন মানচিত্রে বাংলাদেশকে দেখতে চান ছুটি গ্রুপের চেয়ারম্যান
ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফি। ফাইল ছবি

প্রকৃতি, ঐতিহ্য ও আতিথেয়তাকে পর্যটনের শক্তিতে রূপান্তরের ওপর জোর দিয়ে ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। পর্যটনকে শুধু দর্শনীয় স্থান দেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ ভ্রমণ-অভিজ্ঞতা তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, গন্তব্যের সৌন্দর্যের পাশাপাশি যোগাযোগ, আবাসন, খাবার, পরিবেশ পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের চা-বাগানের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার, স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প এবং প্রকৃতিনির্ভর ভ্রমণ যুক্ত করলে পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে। পর্যটনশিল্পের বিকাশে অবকাঠামো, সেবার মান ও বিনিয়োগবান্ধব পরিবেশের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার তাগিদ দিয়ে তিনি জানান, সরকারের দায়িত্ব হলো অবকাঠামো ও নীতিগত সহায়তা দেওয়া এবং বেসরকারি খাতের কাজ হলো মানসম্মত সেবা সম্প্রসারণ করা।

ছুটি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে চেয়ারম্যান জানান, পুবাইলে পাঁচ তারকা মানের ‘ছুটি সিগনেচার’, পূর্বাচলে ‘ছুটি হারমনি’, কক্সবাজারে ‘ছুটি বিচ রিসোর্ট’, শ্রীমঙ্গলে ‘সালতানাত টি রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং প্রবীণ নাগরিকদের জন্য ‘আনন্দবাড়ি’ প্রকল্প রয়েছে। পর্যটনের টেকসই বিকাশে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ার পর্যটন মানচিত্রে বাংলাদেশকে দেখতে চান ছুটি গ্রুপের চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকৃতি, ঐতিহ্য ও আতিথেয়তাকে পর্যটনের শক্তিতে রূপান্তরের ওপর জোর দিয়ে ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। পর্যটনকে শুধু দর্শনীয় স্থান দেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ ভ্রমণ-অভিজ্ঞতা তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, গন্তব্যের সৌন্দর্যের পাশাপাশি যোগাযোগ, আবাসন, খাবার, পরিবেশ পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের চা-বাগানের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার, স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প এবং প্রকৃতিনির্ভর ভ্রমণ যুক্ত করলে পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে। পর্যটনশিল্পের বিকাশে অবকাঠামো, সেবার মান ও বিনিয়োগবান্ধব পরিবেশের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার তাগিদ দিয়ে তিনি জানান, সরকারের দায়িত্ব হলো অবকাঠামো ও নীতিগত সহায়তা দেওয়া এবং বেসরকারি খাতের কাজ হলো মানসম্মত সেবা সম্প্রসারণ করা।

ছুটি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে চেয়ারম্যান জানান, পুবাইলে পাঁচ তারকা মানের ‘ছুটি সিগনেচার’, পূর্বাচলে ‘ছুটি হারমনি’, কক্সবাজারে ‘ছুটি বিচ রিসোর্ট’, শ্রীমঙ্গলে ‘সালতানাত টি রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং প্রবীণ নাগরিকদের জন্য ‘আনন্দবাড়ি’ প্রকল্প রয়েছে। পর্যটনের টেকসই বিকাশে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x