বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে আয়োজিত এসব সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা অংশ নেন। সকাল ১০টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা তুলে ধরলে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।

পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান শ্রেষ্ঠ এএসআই এবং রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। এছাড়া ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার ও জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলাম শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন।

ক্লু-লেস মামলার রহস্য উদ্‌ঘাটনে অবদানের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক পুরস্কার লাভ করেন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে ভালো কাজের স্বীকৃতি হিসেবে রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ডিএসবি ও অন্যান্য শাখার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ওই মাসের মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে আয়োজিত এসব সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা অংশ নেন। সকাল ১০টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা তুলে ধরলে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।

পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান শ্রেষ্ঠ এএসআই এবং রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। এছাড়া ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার ও জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলাম শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন।

ক্লু-লেস মামলার রহস্য উদ্‌ঘাটনে অবদানের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক পুরস্কার লাভ করেন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে ভালো কাজের স্বীকৃতি হিসেবে রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ডিএসবি ও অন্যান্য শাখার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ওই মাসের মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x