বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকায় ৫ নভেম্বর বসছে এআই বিজনেস সামিট

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

ঢাকায় ৫ নভেম্বর বসছে এআই বিজনেস সামিট
ছবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর ফ্রি ভিজিটর পাস রেজিস্ট্রেশনের পেজ থেকে নেওয়া।

রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সামিট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ১০টায় বিসিএফসিসির হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন থাকবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সেশনগুলোতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া সামিট প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের তৈরি প্রযুক্তি, সেবা ও বিভিন্ন বাস্তবমুখী সমাধান প্রদর্শন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢাকায় ৫ নভেম্বর বসছে এআই বিজনেস সামিট

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সামিট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ১০টায় বিসিএফসিসির হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন থাকবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সেশনগুলোতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া সামিট প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের তৈরি প্রযুক্তি, সেবা ও বিভিন্ন বাস্তবমুখী সমাধান প্রদর্শন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
ঢাকায় ৫ নভেম্বর বসছে এআই বিজনেস সামিট
0:00 / 0:00
1x