বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

এডিস মশার লার্ভা পেলেই সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

মধুপুর নিউজ ২৪
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

এডিস মশার লার্ভা পেলেই সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলমছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে। বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ও চরম অবহেলার চিত্র পাওয়ার কথা উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিমিত পরিচ্ছন্নতা নিশ্চিত না করলে সরকারি বাসায় থাকার যোগ্যতা নেই বলে মন্তব্য করেন তিনি।

অনিয়ম ও লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা করার জন্য পরিবীক্ষণ টিমের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করা এবং ঢাকা উত্তর সিটির ২৯টি ও দক্ষিণ সিটির ২৬টি খাল পুনঃখননের কাজ চলছে বলে তিনি জানান। প্লাস্টিক বা লোহার ডাস্টবিন চুরির বিষয়টি মাথায় রেখে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। পরিবীক্ষণ টিমগুলো কঠোর ভূমিকা পালন করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এডিস মশার লার্ভা পেলেই সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে। বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ও চরম অবহেলার চিত্র পাওয়ার কথা উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিমিত পরিচ্ছন্নতা নিশ্চিত না করলে সরকারি বাসায় থাকার যোগ্যতা নেই বলে মন্তব্য করেন তিনি।

অনিয়ম ও লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা করার জন্য পরিবীক্ষণ টিমের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করা এবং ঢাকা উত্তর সিটির ২৯টি ও দক্ষিণ সিটির ২৬টি খাল পুনঃখননের কাজ চলছে বলে তিনি জানান। প্লাস্টিক বা লোহার ডাস্টবিন চুরির বিষয়টি মাথায় রেখে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। পরিবীক্ষণ টিমগুলো কঠোর ভূমিকা পালন করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x