বাংলাদেশ    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার

মধুপুর নিউজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার

মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমাকন ২০২৬’- এ স্পেশাল আকর্ষণ ছিলো ট্রেলারটি। 

এটি প্রকাশের পর থেকেই বিশ^জুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নতুন ছবিটিতে দেখানো হয়েছে মাল্টিভার্সকে কেন্দ্র করে এক বিশাল সংঘাতের গল্প। সেখানে আবারও একত্রিত হচ্ছেন পুরোনো ও নতুন সুপারহিরোরা। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ১৮ ডিসেম্বর। ট্রেলারে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে। তিনি নতুন চরিত্রে হাজির হবেন। এবার তিনি অভিনয় করছেন ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে। তিনি মাল্টিভার্স দখলের ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। গল্পে দেখা যায়, থর চরিত্রে থাকা ক্রিস হেমসওর্থ সরাসরি ডুমের মুখোমুখি হন। এক পর্যায়ে ডুম সহজেই থরের অসীম ক্ষমতার হাতুড়ি ধরে ফেলেন। ট্রেলারে আরও দেখা গেছে প্রফেসর এক্স, গ্যাম্বিট, শ্যাং-চি, মিস্টিক ও ইয়েলেনা বেলোভার মতো চরিত্রদের উপস্থিতি। এটা পুরো মার্ভেল মহাবিশ^কে একসঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিচ্ছে। পরিচালক জো রুসো বলেন, ডক্টর ডুম শুধু একজন খলনায়ক নয়, তিনি অত্যন্ত জটিল এক চরিত্র। সবসময় কয়েক ধাপ আগে ভাবেন। একই সঙ্গে ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্স চরিত্রে আবারও ফিরতে দেখা যাবে ক্রিস ইভান্সকে। এটিও ভক্তদের জন্য বড় চমক হিসেবে এসেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন রুসো ব্রাদার্স। এটি মার্ভেলের মাল্টিভার্স সাগার অন্যতম গুরুত্বপ‚র্ণ অধ্যায় হিসেবে ধরা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মধুপুরে ২ কোটি ৮৮ লাখ টাকার পানির প্রকল্প উদ্বোধন

মাঠে ব্রাজিল হারল, ঘরে হারল রতনের প্রাণ!

দিল্লির আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ অদৃশ্য

মধুপুরে ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিরাপত্তার ঝুঁকিতে সৌদি যুবরাজ, দফায় দফায় সরানো হচ্ছে

চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নোয়াখালীতে গ্যারেজে যৌথ অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে প্রশংসিত ওসি মনোয়ার

মধুপুর নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমাকন ২০২৬’- এ স্পেশাল আকর্ষণ ছিলো ট্রেলারটি। 

এটি প্রকাশের পর থেকেই বিশ^জুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নতুন ছবিটিতে দেখানো হয়েছে মাল্টিভার্সকে কেন্দ্র করে এক বিশাল সংঘাতের গল্প। সেখানে আবারও একত্রিত হচ্ছেন পুরোনো ও নতুন সুপারহিরোরা। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ১৮ ডিসেম্বর। ট্রেলারে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে। তিনি নতুন চরিত্রে হাজির হবেন। এবার তিনি অভিনয় করছেন ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে। তিনি মাল্টিভার্স দখলের ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। গল্পে দেখা যায়, থর চরিত্রে থাকা ক্রিস হেমসওর্থ সরাসরি ডুমের মুখোমুখি হন। এক পর্যায়ে ডুম সহজেই থরের অসীম ক্ষমতার হাতুড়ি ধরে ফেলেন। ট্রেলারে আরও দেখা গেছে প্রফেসর এক্স, গ্যাম্বিট, শ্যাং-চি, মিস্টিক ও ইয়েলেনা বেলোভার মতো চরিত্রদের উপস্থিতি। এটা পুরো মার্ভেল মহাবিশ^কে একসঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিচ্ছে। পরিচালক জো রুসো বলেন, ডক্টর ডুম শুধু একজন খলনায়ক নয়, তিনি অত্যন্ত জটিল এক চরিত্র। সবসময় কয়েক ধাপ আগে ভাবেন। একই সঙ্গে ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্স চরিত্রে আবারও ফিরতে দেখা যাবে ক্রিস ইভান্সকে। এটিও ভক্তদের জন্য বড় চমক হিসেবে এসেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন রুসো ব্রাদার্স। এটি মার্ভেলের মাল্টিভার্স সাগার অন্যতম গুরুত্বপ‚র্ণ অধ্যায় হিসেবে ধরা হচ্ছে।

মধুপুর নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক:
মোঃ হাবিবুর রহমান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x